কাঁচাবাজারের সাপ্তাহিক চিত্র
শীতের সবজির সরবরাহ বাড়লেও চড়া বাজার: টমেটো ১৫০ ও আলু ১৪০ টাকা কেজি
শীতের সবজির সরবরাহ বাড়লেও চড়া বাজার: টমেটো ১৫০ ও আলু ১৪০ টাকা কেজি — প্রতীকী ছবি / উইকিমিডিয়া
আগাম বৃষ্টিতে খেত ক্ষতিগ্রস্ত হওয়ায় শীতের শুরুতে ফুলকপি, বাঁধাকপি, শিম ও টমেটোর দাম প্রত্যাশিত হারে কমেনি বলে জানিয়েছেন পাইকারি ও খুচরা বিক্রেতারা।
নভেম্বরের শেষ সপ্তাহে ঢাকার কাওরান বাজার, যাত্রাবাড়ী ও মিরপুরের বাজারগুলোতে শীতকালীন সবজির পর্যাপ্ত সরবরাহ দেখা গেলেও এখনো নাগালের বাইরে রয়েছে বাজারদর। খুচরা বাজারে দেশি টমেটো কেজিপ্রতি ১৫০ থেকে ১৮০ টাকা এবং নতুন আলু প্রায় ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া শিম ১০০ থেকে ১২০ টাকা, দেশি শসা ও করলা ১০০ থেকে ১১০ টাকা এবং ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। তবে ব্রয়লার মুরগি ও ডিমের বাজারে গত এক মাসে কিছুটা স্বস্তির দেখা মিলেছে।
সংবাদটি শেয়ার করুন
সচেতনতা ও সঠিক তথ্যের জন্য আপনার পরিচিতদের সাথে শেয়ার করতে পারেন
১০টি সোশ্যাল শেয়ার মাধ্যম
দায়মুক্তি: প্রকাশিত মতামত ও বিশ্লেষণ শুধুমাত্র সচেতনতা ও তথ্যের উদ্দেশ্যে। কোনোভাবেই শেয়ার ক্রয় বা বিক্রয়ের আর্থিক পরামর্শ নয়। বিনিয়োগের পূর্বে অভিজ্ঞ পরামর্শকের সহায়তা নিন।