DSEPLEX |
বাণিজ্য বার্তা
ucb

ব্রেকিং ও জরুরি সংবাদ

লাইভ আপডেট
ব্রেকিং

রক্ষণাবেক্ষণে গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ, বাংলাদেশে সরবরাহ অর্ধেকে নামবে

ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট নিয়মিত রক্ষণাবেক্ষণে বন্ধ থাকায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে কমে যাবে। কেন্দ্রটির দ্বিতীয় ইউনিট চালু থাকলেও সরবরাহ সক্ষমতা প্রায় অর্ধেকে নেমে আসবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

1 day ago
ব্রেকিং

ন্যূনতম মজুরি ৩৬ শতাংশ বাড়িয়ে ১৭ হাজার টাকা, গাজীপুরে বিক্ষোভ অব্যাহত

তৈরি পোশাকশিল্পে দীর্ঘদিনের শ্রমিক অসন্তোষ নিরসনে ন্যূনতম মজুরি ৩৬ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার-নিযুক্ত মজুরি বোর্ড। নতুন ন্যূনতম মাসিক মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা, যা আগের ১২ হাজার ৫০০ টাকার চেয়ে ৪ হাজার ৫০০ টাকা বেশি। তবে ঘোষিত বৃদ্ধিকে যথেষ্ট মনে না করে গাজীপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে।

1 day ago
ব্রেকিং

একই দিনে বাংলাদেশেও মুক্তি পেতে পারে শাহরুখ খানের ‘কিং’

বলিউড সুপারস্টার শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ আগামী ২৪ ডিসেম্বর ভারতসহ একাধিক দেশে মুক্তি পেতে যাচ্ছে। একই দিনে বাংলাদেশেও ছবিটি মুক্তির প্রস্তুতি নিচ্ছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।

1 day ago
ব্রেকিং

টিকা নিয়ন্ত্রণব্যবস্থা শক্তিশালী করতে বাংলাদেশের অগ্রগতি পর্যালোচনায় ডব্লিউএইচও

বাংলাদেশের টিকা উৎপাদন ও নিয়ন্ত্রণব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সহযোগিতায় নতুন অগ্রগতি হয়েছে। গত ১ থেকে ৫ নভেম্বর দেশে পরিচালিত প্রাক-মূল্যায়ন কার্যক্রমে নিয়ন্ত্রণ সক্ষমতা, আইনগত কাঠামো ও ডিজিটাল ব্যবস্থাপনায় অগ্রগতি চিহ্নিত করেছে সংস্থাটি। তবে আন্তর্জাতিক মান অর্জনে আরও কিছু বিধিমালা ও সক্ষমতা উন্নয়ন বাকি রয়েছে।

1 day ago
ব্রেকিং

জাতিসংঘের বৈশ্বিক এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন বাংলাদেশের চার সদস্যের দল

ডিজিটাল বাণিজ্য আইন ও বিধিমালা বিশ্লেষণের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক উন্মুক্ত প্ল্যাটফর্ম তৈরি করে জাতিসংঘের বৈশ্বিক হ্যাকাথনে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের চার সদস্যের দল।

1 day ago
ব্রেকিং

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধান। এ সময় তারা নিজ নিজ বাহিনীর কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারের প্রতি শুভেচ্ছা জানান এবং বাহিনীকে আরও আধুনিক ও সক্ষম করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

5 days ago
ব্রেকিং

ডিএসইতে লেনদেনের শীর্ষে আইপিডিসি, ১০ কোম্পানির লেনদেন ২৭৮ কোটি টাকার বেশি

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫৯ কোটি ৮৯ লাখ টাকার। অন্যদিকে মালেক স্পিনিং ও সায়হাম টেক্সটাইল যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে। দিনটিতে শীর্ষ ১০ কোম্পানির মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২৯০ কোটি ৮৫ লাখ টাকা।

5 days ago IPDC
ব্রেকিং

আড়াই মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন, সূচকের উত্থানে শেয়ারবাজারে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত

দীর্ঘদিনের মিশ্র প্রবণতা ও দরপতনের চাপ কাটিয়ে দেশের শেয়ারবাজারে ইতিবাচক সাড়া মিলেছে। রোববার ডিএসইতে লেনদেন ১ হাজার ২২০ কোটি টাকা ছাড়িয়েছে, যা গত আড়াই মাসের মধ্যে সর্বোচ্চ; একই দিনে প্রধান সূচকও প্রায় দুই মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠেছে। বাজারসংশ্লিষ্টরা বলছেন, এ ধারা অব্যাহত থাকলে স্বল্পমেয়াদে লেনদেন ও বিনিয়োগে গতি ফিরতে পারে।

5 days ago
ব্রেকিং

হাম উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে বাড়ছে শিশু ভর্তির চাপ

হাম উপসর্গে একদিনে দেশের বিভিন্ন হাসপাতালে ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে নতুন করে আরও বহু রোগী ভর্তি হওয়ায় শিশু ও মাতৃস্বাস্থ্য সেবায় চাপ বেড়েছে। চিকিৎসকদের মতে, টিকা না পাওয়া শিশুদের মধ্যে সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে, যা পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে।

5 days ago