টিকা নিয়ন্ত্রণব্যবস্থা শক্তিশালী করতে বাংলাদেশের অগ্রগতি পর্যালোচনায় ডব্লিউএইচও
বাংলাদেশের টিকা উৎপাদন ও নিয়ন্ত্রণব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সহযোগিতায় নতুন অগ্রগতি হয়েছে। গত ১ থেকে ৫ নভেম্বর দেশে পরিচালিত প্রাক-মূল্যায়ন কার্যক্রমে নিয়ন্ত্রণ সক্ষমতা, আইনগত কাঠামো ও ডিজিটাল ব্যবস্থাপনায় অগ্রগতি চিহ্নিত করেছে সংস্থাটি। তবে আন্তর্জাতিক মান অর্জনে আরও কিছু বিধিমালা ও সক্ষমতা উন্নয়ন বাকি রয়েছে।