আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়াল বাণিজ্য মন্ত্রণালয়
আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়াল বাণিজ্য মন্ত্রণালয় — প্রতীকী ছবি / উইকিমিডিয়া
বিশ্ববাজারে অপরিশোধিত ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি ও আমদানি ব্যয় সমন্বয়ের কারণে দেশে সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ২৬ নভেম্বর বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নতুন এই মূল্য কাঠামো অনুমোদন দেওয়া হয়।
নতুন দর অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ২০৪ টাকা থেকে বেড়ে ২০৭ টাকা, ৫ লিটারের বোতল ১ হাজার টাকা থেকে বেড়ে ১ হাজার ১৫ টাকা এবং খোলা সয়াবিন তেল ১৮৫ টাকা থেকে বেড়ে ১৮৮ টাকা হয়েছে। তবে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনায় খোলা পাম তেলের দাম আগের মতোই লিটারপ্রতি ১৬৬ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন
সচেতনতা ও সঠিক তথ্যের জন্য আপনার পরিচিতদের সাথে শেয়ার করতে পারেন