হৃদ্রোগের প্রাথমিক লক্ষণ শনাক্তে বাংলাদেশি শিক্ষার্থীদের এআই-চালিত উদ্ভাবন
বাংলাদেশের একদল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হৃদ্যন্ত্রের শব্দ বিশ্লেষণ করে হৃদ্রোগের প্রাথমিক লক্ষণ শনাক্তে সহায়তাকারী এআই-চালিত একটি যন্ত্র উদ্ভাবন করেছেন। ‘ইকোক্লিপ’ নামের এ প্রযুক্তি ঢাকায় গ্রামীণফোনের ফিউচারমেকার্স ২০২৬ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে।