ভ্যাকসিন মান নিয়ন্ত্রণে ডব্লিউএইচও এমএল-৩ অর্জনে বড় অগ্রগতি বাংলাদেশের
ভ্যাকসিন মান নিয়ন্ত্রণে ডব্লিউএইচও এমএল-৩ অর্জনে বড় অগ্রগতি বাংলাদেশের — প্রতীকী ছবি / উইকিমিডিয়া
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ভ্যাকসিন ও ঔষধ নিয়ন্ত্রণব্যবস্থার আন্তর্জাতিক মানদণ্ড ‘ম্যাচিউরিটি লেভেল-৩ (ML3)’ অর্জনে গুরুত্বপূর্ণ মাইলফলক পেরিয়েছে বাংলাদেশ। ১ থেকে ৫ নভেম্বর ডব্লিউএইচও-এর একটি উচ্চপর্যায়ের প্রাক-বেঞ্চমার্কিং মিশন দেশের ঔষধ প্রশাসন অধিদপ্তর ও ল্যাবরেটরিগুলোর সক্ষমতা যাচাই করেছে।
এমএল-৩ স্বীকৃতি অর্জিত হলে আমদানিকৃত টিকার নিরাপত্তা ও গুণগত মান যেমন আরও সুদৃঢ় হবে, তেমনি ভবিষ্যতে দেশীয় প্রতিষ্ঠানের উৎপাদিত ভ্যাকসিন আন্তর্জাতিক বাজারে রপ্তানির পথও উন্মুক্ত হবে।
সংবাদটি শেয়ার করুন
সচেতনতা ও সঠিক তথ্যের জন্য আপনার পরিচিতদের সাথে শেয়ার করতে পারেন