শ্রম অসন্তোষে ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি: বিজিএমইএ
শ্রম অসন্তোষে ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি: বিজিএমইএ — প্রতীকী ছবি / উইকিমিডিয়া
শিল্পাঞ্চলে শ্রম অসন্তোষ ও কারখানা বন্ধের জেরে নভেম্বর মাসে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প বড় ধরনের ধাক্কার মুখে পড়েছে। বিজিএমইএর সাম্প্রতিক জরিপ অনুযায়ী, মাসের প্রথম ১৮ দিনেই শত শত কারখানায় ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের উৎপাদন ক্ষতি হয়েছে।
সময়মতো পণ্য সরবরাহের অনিশ্চয়তার কারণে জারা, এইচঅ্যান্ডএম ও মার্কস অ্যান্ড স্পেন্সারের মতো বিশ্বখ্যাত ক্রেতা প্রতিষ্ঠানগুলোর প্রায় ২৫৪ মিলিয়ন ডলারের নিশ্চিত অর্ডার ভারত, ভিয়েতনাম ও কম্বোডিয়ার মতো প্রতিযোগী বাজারে সরে গেছে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।
সংবাদটি শেয়ার করুন
সচেতনতা ও সঠিক তথ্যের জন্য আপনার পরিচিতদের সাথে শেয়ার করতে পারেন