হজ ২০২৭: টিকা গ্রহণের আগে হজযাত্রীদের জন্য ৭টি স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করল ধর্ম মন্ত্রণালয়
হজ ২০২৭: টিকা গ্রহণের আগে হজযাত্রীদের জন্য ৭টি স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করল ধর্ম মন্ত্রণালয় — প্রতীকী ছবি / উইকিমিডিয়া
আগামী ২০২৭ সালের পবিত্র হজ পালনে ইচ্ছুক বাংলাদেশি হজযাত্রীদের শারীরিক সুস্থতা ও সৌদি আরবের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ৭টি গুরুত্বপূর্ণ মেডিকেল পরীক্ষা বাধ্যতামূলক করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এসব পরীক্ষা ছাড়া কোনো হজযাত্রীকে নির্ধারিত টিকা ও স্বাস্থ্য ফিটনেস সনদ প্রদান করা হবে না।
বাধ্যতামূলক পরীক্ষাগুলোর মধ্যে রয়েছে—ব্লাড গ্রুপিং, ইএসআর-সহ সিবিসি, ইউরিন পরীক্ষা, বুকের এক্স-রে, ইসিজি, র্যান্ডম ব্লাড সুগার (আরবিএস) এবং সিরাম ক্রিয়েটিনিন। দীর্ঘমেয়াদি রোগে আক্রান্তদের জন্য অতিরিক্ত বিশেষজ্ঞ মূল্যায়নের নির্দেশনাও দেওয়া হয়েছে।
সংবাদটি শেয়ার করুন
সচেতনতা ও সঠিক তথ্যের জন্য আপনার পরিচিতদের সাথে শেয়ার করতে পারেন